তৃনমূল নারী উদ্যোক্তাদের পণ্য সম্ভার বাজারজাতকরনের জন্য জয়িতা নামক বিপনন কেন্দ্রের উদ্বোধন

December 26, 2011


তৃনমূল নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সম্ভার বাজারজাত করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন ৭০৫ লক্ষ টাকা ব্যায়ে ‘‘নারী উদ্যেক্তা উন্নয়ন প্রয়াস’’ নামক কর্মসূচীর আওতায় এই প্রথমবারের মত রাজধানী ধানমন্ডির রাপা প্লাজার ২ (দুই) টি ফ্লোরে একটি স্বতন্ত্র বিপনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত ১৬ নবেম্ভর, ২০১১ তারিখে এই ব্যতিক্রমধর্মী বিপনন কেন্দ্রটি উদ্বোধন করেন । এ বাজারের কার্যক্রম শুরুর জন্য অধিদপ্তরের নিজস্ব অর্থ থেকে রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায় ২৪ হাজার বর্গফুট জায়গা ভাড়া করা হয়েছে। গ্রামীণ মেলার আদলে করা হচ্ছে এই বিপনন কেন্দ্রটি।

তৃনমূল পর্যায়ে অনেক নারী উদ্যেক্তা হসত্মশিল্প, কারুশিল্প, তাঁত বস্ত্র এবং খাদ্য সামগ্রী তৈরি করছে। এসব পণ্য বিক্রির জন্য নিজস্ব কোন ব্যবস্থা না থাকায় তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কার্যক্রম শুরুর উদ্যেগ নেওয়া হয়েছে। মন্ত্রনালয় উদ্যোক্তাদের অবকাঠামোগত সহযোগিতার পাশাপাশি তাদেরকে পণ্যের মান উন্নয়ন, ক্রেতাদের আকৃষ্ট করতে পণ্যের রং নির্ধারণ এবং হিসাব রাখার শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও প্রদান করবে। মন্ত্রণালয় উদোক্তাদের কাজ থেকে কোন রকম ভাড়া ও লভ্যাংশ গ্রহণ করবে না।