‘নারী নীতি ২০১১ মুসলিম উত্তরাধীকার আইনের সাথে সাংঘর্ষিক নয়’ : ড. শিরীন শারমিন চৌধুরী এমপি
March 10, 2011ঢাকা ০৯ মার্চ ২০১১
ডাউনলোড করুণ “জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১“
‘নারী নীতি ২০১১ মুসলিম উত্তরাধীকার আইনের সাথে সাংঘর্ষিক নয়’
ড. শিরীন শারমিন চৌধুরী এমপি
প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারী উন্নয়ন নীতি ২০১১ মুসলিম উত্তরাধিকার আইনের সাথে সাংঘর্ষিক নয়। বর্তমান নীতিতে কোথাও উত্তরাধিকার সম্পদে সমান অধিকারের কথা নেই।
তিনি বলেন, এই ইস্যু নিয়ে হরতাল ডাক সম্পূর্ণ অযৌক্তিক। তিনি আজ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর উপর সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় একথা বলেন।
তিনি বলেন, এবারের নারী উন্নয়ন নীতিতে নারী ও গণমাধ্যম, প্রতিবন্ধী নারীর জন্য বিশেষ কার্যক্রম, অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য, নারী ও কৃষি, নারী ও প্রযুক্তি, নারীর কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে উল্লেখ আছে।
এবারের নারী উন্নয়ন নীতিতে নারীর ও পরিবেশ, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নারীর সুরক্ষা, অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর জন্যে বিয়য়ে কার্যক্রম, প্রতিবন্ধী নারীর জন্য বিশেষ কার্যক্রম প্রভৃতি বিষয় নতুন করে যুক্ত করা হয়েছে। নারী উন্নয়ন নীতি ২০১১ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েব সাইট এর ঠিকানা www.mowca.gov.bd ও www.mspvaw.org.bd।

